Shopping cart

TnewsTnews
  • Home
  • নারী
  • ইতিহাস গড়লেন স্মৃতি! তাঁর আদলে তৈরি পুতুল, বিশ্বে প্রথম ক্রিকেটার হিসেবে বিরাট সম্মান
খেলা

ইতিহাস গড়লেন স্মৃতি! তাঁর আদলে তৈরি পুতুল, বিশ্বে প্রথম ক্রিকেটার হিসেবে বিরাট সম্মান

smriti mandhana
Email :3

আন্তর্জাতিক নারী দিবসের আগে বিশেষ সম্মান পেলেন ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। তাঁর আদলে তৈরি করা হয়েছে একটি বিশেষ পুতুল। বিশ্বখ্যাত খেলনা নির্মাতা সংস্থা ম্যাটেল এই পুতুল তৈরি করে স্মৃতি মন্ধানাকে (Smriti Mandhana) সম্মান জানিয়েছে। এর মাধ্যমে স্মৃতি বিশ্বের প্রথম ক্রিকেটার, যার সম্মানে এমন পুতুল তৈরি করা হল।

এর আগে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্য পাওয়া বহু বিশিষ্ট নারী এই বিশেষ সম্মান পেয়েছেন (Smriti Mandhana)। তাঁদের মধ্যে রয়েছেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, মহাকাশচারী কেলি জেরার্ডি, রেসিং চালক রেজিনা সারভেন্ট আলভারাডো, ইংল্যান্ডের ফুটবলার ক্লোই কেলি, গায়িকা হেলেন ফিশার, পর্বতারোহী জোয়া স্কুবিস এবং সার্ফার স্টেফানি গিলমোর। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মন্ধানা।

এই সম্মান পেয়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন স্মৃতি (Smriti Mandhana)। তিনি বলেন, ছোটবেলায় কখনও ভাবেননি যে একদিন তাঁর মতো দেখতে একটি পুতুল তৈরি হবে। তাঁর কথায়, এই সম্মান শুধুমাত্র ব্যক্তিগত অর্জন নয়, বরং সেই সব মেয়েদের জন্যও বড় অনুপ্রেরণা, যারা হাতে ব্যাট তুলে নেওয়ার স্বপ্ন দেখে। স্মৃতি জানান, এই পুতুল প্রতীকীভাবে দেখিয়ে দেয় যে মেয়েরা চাইলে যে কোনও স্বপ্ন পূরণ করতে পারে।

আন্তর্জাতিক নারী দিবসের আগে এক বিবৃতিতে ম্যাটেল জানিয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের আটজন অসাধারণ নারীকে সম্মান জানিয়ে প্রথম স্বপ্নের দল ঘোষণা করা হয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য হল সেই সব নারীকে তুলে ধরা, যাঁরা নানা বাধা অতিক্রম করে নিজেদের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছেন (Smriti Mandhana)।

গত পাঁচ মার্চ এই বিশেষ স্বপ্নের দলের ঘোষণা করা হয়। অনেকেই জানতে চাইছেন, স্মৃতি মন্ধানার আদলে তৈরি এই পুতুল কি বাজারে পাওয়া যাবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই পুতুল বিক্রির জন্য তৈরি করা হয়নি। বিশেষ সম্মান জানাতেই এটি তৈরি করা হয়েছে। তাই সাধারণ মানুষের জন্য এটি বাজারে বিক্রি করা হবে না (Smriti Mandhana)।

উল্লেখ্য, এই জনপ্রিয় পুতুলের সৃষ্টি করেছিলেন আমেরিকার ব্যবসায়ী রুথ হ্যান্ডলার। পরে খেলনা নির্মাতা সংস্থা ম্যাটেলের মাধ্যমে এটি বিশ্বের সামনে আসে। উনিশশো ঊনষাট সালের নয় মার্চ প্রথমবার এই পুতুল বাজারে আনা হয়েছিল। তারপর থেকে বিশ্বের শিশুদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts