দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছিয়াত্তর রানে হারের পর থেকেই ভারতীয় ক্রিকেট দলর পারফরম্যান্স নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে (T20 World Cup)। সেমিফাইনালে ওঠার সমীকরণ এখন জটিল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জিম্বাবোয়ে ক্রিকেট দলর বিরুদ্ধে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল ভারত। পারিবারিক কারণে দল ছেড়েছেন তারকা ব্যাটার রিঙ্কু সিং। তিনি ইতিমধ্যেই বাড়ি ফিরে গিয়েছেন বলে খবর (T20 World Cup)।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রিঙ্কুর বাবা খানচাঁদ সিং গুরুতর অসুস্থ। গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি এবং ভেন্টিলেটর সহায়তায় রাখা হয়েছে। এই খবর পেয়েই তড়িঘড়ি ভারতীয় শিবির (T20 World Cup) ছাড়েন রিঙ্কু। দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর দল নিয়ে চেন্নাই পৌঁছেছিলেন তিনি। পরদিন অনুশীলনে তাঁকে দেখা যায়নি। পরে জানা যায়, ভোরেই শহর ছেড়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।
খানচাঁদ সিং ক্যানসারে আক্রান্ত। গত বছর তাঁর শরীরে এই রোগ ধরা পড়ে এবং সাম্প্রতিক সময়ে শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফলে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে রিঙ্কুর খেলার সম্ভাবনা খুবই কম (T20 World Cup)। এমনিতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর সেমিফাইনালের রাস্তা কঠিন হয়ে গিয়েছে। এখন বাকি ম্যাচগুলিতে শুধু জিতলেই হবে না, রানরেটের দিকেও নজর রাখতে হবে অধিনায়ক সূর্যকুমার যাদবদের।
দলে নিয়মিত সদস্য রিঙ্কু প্রতিটি ম্যাচেই খেলেছেন। ব্যাট হাতে বড় রান না এলেও শেষ দিকে দ্রুত রান তোলার ক্ষমতা এবং দারুণ ফিল্ডিংয়ের জন্য তিনি গুরুত্বপূর্ণ। তাই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাঁর অনুপস্থিতি দলকে চাপে ফেলেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।
রিঙ্কু না থাকলে বিকল্প হিসেবে কাকে নেওয়া হবে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে, তাঁর জায়গায় সুযোগ পেতে পারেন অক্ষর প্যাটেল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি খেলেননি এবং তাঁর বদলে দলে ছিলেন ওয়াশিংটন সুন্দর। সেই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হয়েছিল। এবার টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।











