Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • আহমেদাবাদে ধাক্কা! সূর্যকুমারের চোখে ভারতীয় ব্যাটিংয়ের ভয়ঙ্কর দুর্বলতা
খেলা

আহমেদাবাদে ধাক্কা! সূর্যকুমারের চোখে ভারতীয় ব্যাটিংয়ের ভয়ঙ্কর দুর্বলতা

surya kumar yadav 2
Email :2

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব স্বীকার করলেন, দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হারতে গিয়ে ভারতের সবচেয়ে বড় সমস্যা ছিল ব্যাটিং (T20 World Cup)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৮৮ রানের টার্গেট তাড়া করতে গিয়ে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। এটি শুধু হার নয়, তারকাখচিত দলের জন্য রীতিমতো লজ্জার (T20 World Cup)।

যদিও জশপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং ভালো বোলিং দেখালেন, কিন্তু বরুণ চক্রবর্তী, হার্দিক, শিবম দুবে সহ অনেক ব্যাটার ব্যর্থ (T20 World Cup)। দুই ওপেনারও দলের শুরুটা করতে পারেননি। পাওয়ার প্লে’তেই ভারত তিন উইকেট হারায়, আর সেখানেই ম্যাচের ভাগ্য ঠিক হয়ে যায়।

সূর্যকুমার বলেন, “পাওয়ার প্লে’তে ম্যাচ জেতা যায় না, কিন্তু হারতে পারে। আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে। নিয়মিত উইকেট হারিয়েছে, জুটি তৈরি হয়নি। বোলিং ভাল হয়েছে ঠিকই, ব্যাটিং হয়নি। এই হার থেকে শিক্ষা নেব।” তিনি আরও যোগ করেন , “এখনও আমাদের দুটো ম্যাচ বাকি। সেগুলোতে ভালো খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন ক্ষেত্রেই উন্নতি দরকার। আশা করি আমরা সেটা করতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts