একসময় বিশ্বক্রিকেটে অপ্রতিরোধ্য শক্তি হিসেবে পরিচিত ছিল অস্ট্রেলিয়া (Australia)। ২০২৩ সালে ICC Cricket World Cup জিতে ভারতীয় সমর্থকদের চোখে জল এনে দিয়েছিল তারা। সেই জয়ের পর অস্ট্রেলিয়ার ক্রিকেটার (Australia) Mitchell Marsh-এর একটি ছবি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশ্বকাপ ট্রফির উপর পা তুলে বসে বিয়ার খেতে দেখা গিয়েছিল তাঁকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল।
কিন্তু মাত্র দু’বছরের মধ্যে বদলে গিয়েছে চিত্রটা (Australia)। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। একটি ম্যাচ বাকি থাকতেই শেষ হয়ে গিয়েছে তাদের বিশ্বকাপের স্বপ্ন। এমনকি জিম্বাবোয়ের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের কাছেও হারতে হয়েছে অজিদের (Australia)।
২০২৩ সালের পর দু’টি টি-২০ বিশ্বকাপ খেলেছে অস্ট্রেলিয়া। কোনওবারই সেমিফাইনালে উঠতে পারেনি তারা। ২০২৪ সালের বিশ্বকাপে সুপার এইটে উঠে ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়। ২০২৫ সালে ICC Champions Trophy-তেও শিরোপা জিততে পারেনি অস্ট্রেলিয়া। সেমিফাইনালে ভারতের কাছে হার মানতে হয়। গত বছর ICC World Test Championship Final-এ উঠেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় প্যাট কামিন্সের দল।
শুধু পুরুষ দল নয়, অস্ট্রেলিয়ার মহিলা দলও সাম্প্রতিক সময়ে ট্রফি জিততে পারেনি। গত বিশ্বকাপে গ্রুপ পর্বে একটিও ম্যাচ না হারলেও সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয় তারা।
এই পরিস্থিতির পর নেটদুনিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, বিশ্বকাপ ট্রফির প্রতি অসম্মান দেখানোর ফলই এখন ভুগতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। কারও মতে, অতিরিক্ত আত্মবিশ্বাস ও ঔদ্ধত্যই পতনের কারণ। যদিও এসবই সমর্থকদের মতামত।
একসময় যাদের হারানো ছিল কঠিন, সেই অস্ট্রেলিয়াই এখন একের পর এক টুর্নামেন্টে ব্যর্থ হচ্ছে। বিশ্বক্রিকেটে শক্তিশালী দল হিসেবে তাদের সুনাম থাকলেও সাম্প্রতিক ফলাফল নিয়ে প্রশ্ন উঠছে। আর অজিদের এই হারের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বহু ভারতীয় ক্রিকেটপ্রেমী।













